রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সিনেমা, সিরিয়াল হোক বা সিরিজ, যখন যে চরিত্র পেয়েছেন ছক্কা হাঁকিয়েছেন। একজন অভিনেতার অভিনয়ের খিদে বোধহয় একেই বলে। চরিত্রের দৈর্ঘ্য মেপে নয়, বরং গভীরতায় ডুব দিতেন রাহুল।

কেরিয়ারের গোড়াতেই রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সুবাদে ব্লকবাস্টার অভিনেতার তকমা প্রাপ্তি। তবে কমার্শিয়াল সিনেমার গণ্ডিতে নিজেকে কখনও আবদ্ধ রাখেননি রাহুল বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির পাশাপাশি থিয়েটারের মঞ্চ থেকে ধারাবাহিকেও ভিনস্বাদের ভূমিকায় দর্শকমহলের নজর কেড়েছেন অভিনেতা। রাহুলের শেষ অভিনীত প্রজেক্ট ‘ঠাকুমার ঝুলি’। হইচইয়ের পর্দায় সদ্যই মুক্তি পেয়েছে। সেখানেও পুলিশের উর্দিতে ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সিনেমা, সিরিয়াল হোক বা সিরিজ, যখন যে চরিত্র পেয়েছেন ছক্কা হাঁকিয়েছেন। একজন অভিনেতার অভিনয়ের খিদে বোধহয় একেই বলে। চরিত্রের দৈর্ঘ্য মেপে নয়, বরং গভীরতায় ডুব দিতেন রাহুল। মোটা গোঁফ। পরনে খাকি উর্দি। নাম তার ‘বৃহস্পতি’।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সিনেমা, সিরিয়াল হোক বা সিরিজ, যখন যে চরিত্র পেয়েছেন ছক্কা হাঁকিয়েছেন। একজন অভিনেতার অভিনয়ের খিদে বোধহয় একেই বলে। চরিত্রের দৈর্ঘ্য মেপে নয়, বরং গভীরতায় ডুব দিতেন রাহুল। মোটা গোঁফ। পরনে খাকি উর্দি। নাম তার ‘বৃহস্পতি’। শেষবার অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে এই চরিত্রেই দেখেছেন দর্শক। হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত গোয়েন্দা সিরিজ ‘ঠাকুমার ঝুলি’ই তাঁর শেষ প্রজেক্ট। সেই গল্পেই পুলিশ আধিকারিক বৃহস্পতি মল্লিকের ভূমিকায় নজর কেড়েছেন রাহুল। ছাপোষা মধ্যবিত্ত বাঙালি। ঠাকুমার রহস্য উন্মোচনের পদে পদে কীভাবে বৃহস্পতিও জড়িয়ে যায়? ওটিটির পর্দায় সেই গল্প দেখে যখন দর্শকমহলের পেটে খিল, ঠিক এমন আবহেই যখন অভিনেতার আকস্মিক প্রয়াণের খবর আছড়ে পড়ে, কিছুতেই বিশ্বাস করতে পারেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।