মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

অসীম গুণের ঢেঁড়স মাখলে সত্যিই ফেরে ত্বকের জেল্লা

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কেউ কাঁচা ঢেঁড়স কুচিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে মাখছেন। কেউ আবার তার আঠালো রস মুখে লাগিয়ে দাবি করছেন, বয়েস নাকি কমে গিয়ে হবে ষোলো। এত জেল্লা যে ধরে রাখা দায়! এমন চমকপ্রদ তথ্য আগে কেন জানা যায়নি? সত্যি কি ঢেঁড়স মাখলে ত্বকের জেল্লা ফেরে? নাকি সবটাই হুজুগ? আসল সত্যিটাই বা কী?

নাম ‘ঢেঁড়স’। কিন্তু গুণে অসীম। খাদ্যরসিক বাঙালির পাতে ডাল-ভাতে এক টুকরো লেবু। আর দু’টো ভাজা ঢেঁড়স। স্বর্গীয় তৃপ্তি। কিন্তু সেই চেনা সবজিই এখন রান্নাঘরের গণ্ডি পেরিয়ে সোজা ঢুকে পড়েছে রূপচর্চার ড্রইংরুমে। আজ্ঞে হ্যাঁ! চোখ কপালে তোলার কিছু নেই। সম্প্রতি ভাইরাল হওয়া নানা টোটকায় মজেছে নেটপাড়া। কেউ কাঁচা ঢেঁড়স কুচিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে মাখছেন। কেউ আবার তার আঠালো রস মুখে লাগিয়ে দাবি করছেন, বয়েস নাকি কমে গিয়ে হবে ষোলো। এত জেল্লা যে ধরে রাখা দায়! এমন চমকপ্রদ তথ্য আগে কেন জানা যায়নি? সত্যি কি ঢেঁড়স মাখলে ত্বকের জেল্লা ফেরে? নাকি সবটাই হুজুগ? আসল সত্যিটাই বা কী?

আজকাল ঘরোয়া উপাদানে রূপটানের ঝোঁক বাড়ছে। নেটপ্রভাবীদের দাবি, কুচোনো ঢেঁড়সের সঙ্গে টক দই মিশিয়ে মুখে মেখে ২০ মিনিট রেখে দিলে ম্যাজিক ঘটবে। সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহার করলে নাকি বলিরেখা উধাও হয়। এমনকী ঝুলে যাওয়া চামড়া টানটান করতেও নাকি এর জুড়ি মেলা ভার। ব্রণের সমস্যা মেটানো থেকে ত্বকের কালচে ছোপ দূর করা— সবকিছুর দাওয়াই এখন এই সবুজ সবজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Archives