এখনও বিশ্বকাপের গন্ধ লেগে আছে সঞ্জুর স্যামসনের ব্যাটে। টি২০ বিশ্বকাপের সেই ম্যান অফ দ্য সিরিজ খেলোয়াড় এখনও চেন্নাই সুপার কিংসের ঘরে। এইসঙ্গে দলে প্রতিভাবান তরুণ মুখের ভিড়। সকলের মাথার উপরে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি তো আছেনই। (যদিও এই ম্য়াচে চোটের জন্য খেলেননি তিনি)। এর পরও রাজস্থান রয়্যালসের কাছে বিরাট হার! ব্যাটিং বিপর্যয়ে হলুদ জার্সির ফ্য়াকাসে স্কোরবোর্ডে রান উঠল মাত্র ১২৭। ১২.১ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে গেল বৈভব সূর্যবংশীদের দল। ৮ উইকেটে চেন্নাইকে হারাল রাজস্থান।