মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বাংলাদেশে IPL 2026 সম্প্রচার বাতিল জিওস্টারের

ইনসাইট প্রতিবেদক / ১৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আইপিএল ২০২৬ (IPL 2026) সম্প্রচারে বড় ধাক্কা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য। প্রথমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে নিষেধাজ্ঞা জারি করলেও পরে তা শিথিল করে বাংলাদেশ সরকার। সব জটিলতা কাটিয়ে সম্প্রচারের নিষেধাজ্ঞা উঠে গেলেও শেষ পর্যন্ত জিওস্টার সিদ্ধান্ত নিয়েছে, তারা বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখাবে না। ঠিকঠাক অর্থ পরিশোধ না করতে পারাকেই এর কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য টিস্পোর্টস ২০২৩ থেকে ২০২৭, পাঁচ বছরের জন্য লাইসেন্স নিয়েছিল। কিন্তু সময়মতো অর্থ পরিশোধ করতে ব্যার্থ পড়শি দেশ। একারণে জিওস্টার টিস্পোর্টসকে চিঠি পাঠিয়ে লিখেছে, ‘চুক্তিতে নির্ধারিত সময়সীমা অনুযায়ী অর্থ পরিশোধে ক্রমাগত ব্যর্থতা ও খেলাপির কারণে এই চুক্তি তাৎক্ষণিক প্রভাবে বাতিল করা হল।’ এর আগে সময়মতো পেমেন্ট না মেলায় মহিলাদের প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল হয়েছিল এদেশে।

প্রথমদিকে আশা করা হয়েছিল, সম্প্রচার সংক্রান্ত আইনি জট মিটে যাওয়ার পর বাংলাদেশেও আইপিএল দেখার সুযোগ মিলবে। কিন্তু সম্প্রচার অধিকার, বাণিজ্যিক চুক্তি এবং আঞ্চলিক বাজার নীতির জটিলতার কারণে শেষ পর্যন্ত পিছিয়ে আসে জিওস্টার। ফলে বাংলাদেশের দর্শকদের জন্য আইপিএল দেখা কার্যত অনিশ্চিতই থেকে গেল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Archives