মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সেটের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন বিদ্যা

ইনসাইট প্রতিবেদক / ২১ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের জন্য নতুন কিছু নয়। তবে এর আগে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ে ঘনিষ্ঠ দৃশ্যের আগে এক সহ-অভিনেতার কারণে তিনি বেশ অস্বস্তিতে পড়েছিলেন।

তার ভাষায়, ওই অভিনেতা দৃশ্যের আগে চাইনিজ খাবার খেয়ে সেটে আসেন। ফলে তার মুখে রসুন ও সয়া সসের তীব্র গন্ধ ছিল। এমনকি দাঁতও মাজেননি বলে জানান বিদ্যা। এই অভিজ্ঞতা স্মরণ করে অভিনেত্রী বলেন, আমি মনে মনে ভাবছিলাম, ‘আপনার কি বাস্তবে কোনো প্রেমিকা নেই?’ কিন্তু তখন আমি নতুন ছিলাম, তাই কিছু বলার সাহস পাইনি।

এমনকি মিন্ট দেওয়ার কথাও বলতে পারিনি। তবে শুধু অস্বস্তিকর অভিজ্ঞতাই নয়, ভালো স্মৃতিও রয়েছে তার ঝুলিতে। ‘পরিণীতা’ সিনেমাতে অভিনয়ের সময় সঞ্জয় দত্তর আচরণে মুগ্ধ হয়েছিলেন বিদ্যা। তিনি জানান, ঘনিষ্ঠ দৃশ্যের আগে সঞ্জয় দত্ত নিজেই তার কাছে এসে অস্বস্তির কথা শেয়ার করেন এবং কীভাবে দৃশ্যটি করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন।

বিদ্যা বলেন, স্বয়ং সঞ্জয় দত্ত এসে এসব বলছিলেন-এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আমি সত্যিই অবাক হয়েছিলাম। ঘনিষ্ঠ দৃশ্যের আড়ালে এমন নানান অভিজ্ঞতাই অভিনয় জগতের অজানা দিক তুলে ধরে, যা ভক্তদের কাছে নতুনভাবে ধরা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Archives